পলাশে বাল্যবিয়েতে সম্পৃক্ত থাকায় ছেলের চাচাকে জরিমানা
২৪ মে ২০২১, ০৮:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাল্যবিয়ের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে নরসিংদীর পলাশে ছেলের চাচা নয়ন সূত্র ধর (৪০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের বিমল সূত্র ধরের ছেলে নয়ন সূত্র ধরকে এ জরিমানা করা হয়।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সুভারামপুর গ্রামের আকাশ সূত্র ধরের সাথে একই জেলার রামচন্দ্রপুর গ্রামের ধনঞ্জয় পালের ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রীর (১৪) বাল্য বিয়েতে সম্পৃক্ত থাকায় ছেলের চাচা নয়ন সূত্র ধরকে এ জরিমানা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
জিনারদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার ওসমান গাজী জানান, রবিবার রাতে ছেলের চাচার বাড়িতে ঐ মেয়েকে নিয়ে আসে আকাশ সূত্র ধর। সোমবার সকালে বাল্য বিয়ের খবর পেয়ে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট্র আমিনুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন ছেলের চাচার বাড়ীতে যায়। এসময় বাল্য বিয়ের সাথে সম্পৃক্ত থাকায় ছেলের চাচাকে জরিমানা করা হয়। বাল্যবিয়ের সাথে ভবিষ্যতে সম্পৃক্ত থাকবে না বলেও মুচলেকা দেন ছেলের চাচা।
পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, বাল্যবিয়ের সাথে সম্পৃক্ত থাকায় নয়ন সূত্র ধরকে জরিমানা করা হয়েছে। ছেলে ও মেয়ের বাবা- মাকে কুমিল্লায় খবর দেওয়া হয়েছে। তারা আসার পর মুচলেকা নিয়ে তাদের হাতে ছেলে মেয়েকে তুলে দেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা