পলাশে কর্মহীন মানুষের জন্য এক টাকায় ঈদ বাজার!
১১ মে ২০২১, ০৫:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
আল-আমিন মিয়া:
“আমাদের কাছে একটি হাসি মানে একটি সুন্দর পৃথিবী” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়-হতদরিদ্র মানুষের জন্য এক টাকায় ঈদ বাজারের আয়োজন করেছে স্কুল-কলেজ পড়–য়া একঝাঁক তরুণ। মঙ্গলবার (১১ মে) সাড়ে তিনটার দিকে উদ্দীপ্ত তারুণ্য নামক একটি সামাজিক সংগঠনের ব্যানারে উপজেলার থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক টাকায় ঈদ বাজারের এই কার্যক্রম চালু করা হয়।
মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এক টাকায় ঈদ বাজারের এই আয়োজনে এক টাকার বিনিময়ে একেকটি মানুষকে এক কেজি পোলাওর চাল, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, আলু, সেমাই, চিনি, নুডুলস, দুধ ও সবজিসহ ১১ টি নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়।
ঈদকে সামনে রেখে ব্যতিক্রম এই উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে উদ্দীপ্ত তারুণ্য সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম শান্ত বলেন, সমাজের অবহেলিত অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন স্কুল-কলেজে পড়–য়া একঝাঁক তরুণদের নিয়ে প্রায় দেড় বছর আগে গঠিত হয় উদ্দীপ্ত তারুণ্য নামক এই সামাজিক সংগঠনটি। সংগঠনটি গঠন করার পর থেকেই সমাজের অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। বিশেষ করে এই করোনা পরিস্থিতি মোকাবেলায় এই সংগঠনের চেষ্টা ছিল। তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে সমাজের অসহায়-কর্মহীন মানুষের মুখে হাসি ফুটাতে ও তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এক টাকায় ঈদ বাজারের আয়োজন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা