নরসিংদীবাসি ট্রেন থামায় উচ্ছ্বসিত
২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১০ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
ঘড়ির কাটায় পৌণে ৫ টা। নরসিংদী রেল স্টেশনে অপেক্ষার পালা শেষ করে থামল ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নরসিংদী রেলওয়ে স্টেশনে ঢাকা-নোয়াখালী, ঢাকা-সিলেটে চলাচলকারি আন্তঃনগর উপকূল, উপবন ও কালনী এক্সপ্রেসের ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রনালয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতির মাধ্যমে নিয়মিত যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ও রেলপথ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, রেলপথ মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. ফারুকুজ্জামান, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, রেলওয়ে সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মিয়া জাহান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউছার প্রমুখ।
রেলপথ মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, টঙ্গী-ভৈরব দ্বৈত রেল লাইন দিয়ে চলাচল শুরু হওয়ার পর থেকে ঢাকা থেকে ভৈরব পর্যন্ত তুলনামূলকভাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রেলপথ। কিন্তু অপ্রতুল ট্রেন ও আসন স্বল্পতার কারণে যাত্রীদের দূর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। এরই পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রবিরতি ও আসন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লার জোর তৎপরতায় নরসিংদীতে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রবিরতির অনুমতি দিয়েছে রেলপথ মন্ত্রনালয়।
সূত্রটি আরও জানায়, গত ২০১৭-২০১৮ অর্থবছরে নরসিংদী স্টেশন থেকে ৬লাখ ২৭ হাজার ১৫৯ জন যাত্রীর ভ্রমন থেকে আয় হয়েছে ৪ কোটি ৮৮ লাখ ৫৮ হাজার ৬১৫ টাকা। যা আগের বছর থেকে ২ লাথ ৬৪ হাজার ৬৪৭ জন যাত্রী ও ২ কোটি ৭১ লাখ ৪১ হাজার ৬৪৬ টাকা বেশি। নতুন তিনটি ট্রেনের যাত্রবিরতিকে এর পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও