নরসিংদীতে ২ টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড
৩০ আগস্ট ২০১৮, ১২:০৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
নরসিংদীতে নিয়মনীতি না মানায় ২টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়া ও মেহের নিগার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নী দাস উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত হাসপাতাল দুটি হলো- শহরের ভেলানগর এলাকার সুপ্রীম জেনারেল হাসপাতাল ও সততা জেনারেল হাসপাতাল।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো: শাহ আলম মিয়া জানান, শহরের এ হাসপাতাল দুটির লাইসেন্স না থাকা ও প্রয়োজনীয় আইনী শর্ত না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করায় ভোক্তা অধিকার আইন ও বেসরকারি হাসপাতাল পরিচালনা আইনে সততা জেনারেল হাসপাতালকে ৬০ হাজার ও সুপ্রীম জেনারেল হাসপাতালকে ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষনিক তা আদায় করা হয়।
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত নরসিংদী জেলার সকল হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়া।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও