নরসিংদীতে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
২৪ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দুটি পৃথক অভিযানে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে ও সোমবার সকালে সদর থানার জেলখানা মোড় ও শিবপুর থানার ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও গাড়ী জব্দসহ জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার উখিয়া খানার তুতুরবিল এলাকার মীর আহাম্মদ এর ছেলে আবুল বাশার (৪৮) ও কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর মধ্যপাড়া এলাকার আব্দুল মালেক এর ছেলে আলামিন মিয়া (২৪)।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে এক সংবাদ সম্মলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার তরোয়া জেলাখানা মোড়ের মিনার মসজিদের পূর্বপাশে মোটরসাইকেলসহ আবুল বাশারকে আটক করা হয়। এসময় তার দখল হতে ৩৫০০ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ।
অপরদিকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর মডেল থানার মুনসেফেরচর ইটাখোলা এলাকার ধানসিঁডি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তার উপর থেকে ৩০ কেজি গাঁজাসহ ১টি পিকআপ গাড়ীর ড্রাইভার মো: আলামিন মিয়াকে আটক করে ডিবি পুলিশের একটি দল।
ইয়াবা ও মাদকসহ আটক দুইজনের বিরুদ্ধে সদর ও শিবপুর থানায় মামলা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর