নরসিংদীতে বিদেশি বিয়ার, ইয়াবা, প্রাইভেটকারসহ তিনজন আটক
১১ জুলাই ২০২৩, ০৫:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
কাউছার এ মাহমুদ:
নরসিংদীতে বিদেশী বিয়ার, ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাতে (১০ জুলাই) পলাশ উপজেলার ঘোড়াশালের দক্ষিণ চরপাড়া ও সদর থানার এলাকার বিলাসদী আল্লাহু চত্ত্বরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।
আটক মাদক ব্যবসায়ীরা হলো- নরসিংদীর হাজুপুরের নারায়ণ চন্দ্র শীলের ছেলে তপন চন্দ্র শীল (৩৮), চাঁদপুর মতলব থানার বালুচর গ্রামের মো: কবির (২৮) ও নরসিংদীর রায়পুরা থানার মধ্যনগর গ্রামের মোঃ গোলাপ মিয়া (৩০)। এসময় তাদের নিকট হতে ৭৯২ ক্যান বিয়ার, ২০৫ পিস ইয়াবা ও একটি সিলভার রঙের প্রোবক্স প্রাইভেটকার জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, রাত পৌনে ৮টার দিকে পলাশ থানার ঘোড়াশাল দক্ষিন চড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শহীদ ময়েজউদ্দিন সেতু সড়কের টোল প্লাজার পাকা রাস্তার উপর থেকে তপন চন্দ্র শীল ও মোঃ কবির মিয়াকে আটক সহ তাদের হেফাজত থেকে ৭৯২ ক্যান বিয়ার, একটি সিলভার রঙের প্রোবক্স প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি জানান, সদর থানার বিলাসদীর আল্লাহ চত্বর এলাকায় অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ গোলাপ মিয়া (৩০) এর হেফাজত থেকে ২০৫ পিস ইয়াবা জব্দ করা সহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা পাইকারী দরে বিদেশী বিয়ার ক্রয় করে প্রাইভেটকার যোগে নরসিংদী, গাজীপুর, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে।
উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে পলাশ থানা ও নরসিংদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর