নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১৩ অক্টোবর ২০২২, ০৫:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“দুর্যোগে আগাম সর্তকবার্তা সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন। এসময় জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
এছাড়া পলাশ উপজেলায় দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে সমবায় আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়, পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাস্তবায়নে অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক র্যালী ও আলোচনা শেষে মহড়া করে পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, সমবায় আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামান, পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদিকুল বারী ও প্রধান শিক্ষক কানাইলাল গুহ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর