শিশু শিল্পী হিসেবে সাড়া জাগানো নরসিংদীর সংগীত প্রতিভা হিমেল সংগীতে পিএইচডি করতে চায়
১০ জানুয়ারি ২০১৮, ০৫:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর সংগীত প্রতিভা খন্দকার নাফিজ ইমতিয়াজ হিমেল। নরসিংদীতে শিশু শিল্পী হিসেবে সাড়া জাগানো হিমেল বর্তমানে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ক্লাসিকেল মিউজিকে অনার্স কোর্স সম্পন্ন করার শেষ পর্যায়ে। ১ম, ২য় ও ৩য় সেমিস্টারে সাফল্যজনকভাবে উত্তীর্ণ হয়ে এখন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রায়পুরা উপজেলার আশারামপুর গ্রামের এ কৃতি শিক্ষার্থী। অনার্স কোর্স সম্পন্ন হলে মাষ্টার্স এবং সবশেষে উচ্চাঙ্গ সংগীতে পিএইচডি করতে ইচ্ছুক সে।
২০১২ সালে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৪ সালে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাশ করে হিমেল। স্কুল জীবন থেকেই সংগীত চর্চা শুরু হিমেলের। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীতে উচ্চাঙ্গ সংগীত বিভাগে সংগীত গুরু কেশব ঘোষের কাছে তার হাতে খড়ি। সাউন্ড কিং এর মালিক লিটন ভূঁইয়ার অনুপ্রেরণায় খন্দকার নাফিজ ইমতিয়াজ হিমেল লোক সংগীত এবং দেশাত্ববোধক গানের চর্চাও শুরু করে। ২০১১ সালে নরসিংদী সদর উপজেলা, নরসিংদী জেলা ও ঢাকা বিভাগীয় পর্যায়ে দেশাত্ববোধক গানে প্রথম স্থান অধিকার করে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ে ২য় স্থান অর্জন করে হিমেল। তাছাড়াও বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী, নিলাম্বরী ললিত কলা একাডেমী সংগীত প্রতিযোগিতা, জাতীয় শিশু কিশোর পুরস্কার প্রতিযোগিতাসহ বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হিমেল বিভিন্ন পুরস্কার লাভ করে। এছাড়া সংগীতে অনন্য অবদানের জন্য হিমেল নরসিংদীর সেরা ১০ ব্যক্তির ১ জন নির্বাচিত হয়েছিল। ২০১২ সালে আব্দুর কাদির মোল্লা সিটি কলেজে ভর্তি হওয়ার পর লেখাপড়ার চাপে সংগীত চর্চায় কিছুটা বিঘœ ঘটে তার। পরবর্তীতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চাঙ্গ সংগীতে অনার্স কোর্স করার মাধ্যমে খন্দকার নাফিজ ইমতিয়াজ হিমেল এগিয়ে চলছে নরসিংদীবাসীর জন্য বিরল সুনাম বয়ে আনতে। বাংলাদেশে কেশব ঘোষ এবং শহীদুজ্জামান স্বপন এর কাছ থেকে সংগীতে তালিম নেয়া হিমেল বর্তমানে ভারতে গুরু অলোক চট্টোপাধ্যায় ও গুরু অরুপ দে এর তত্বাবধানে রয়েছে। নরসিংদী শহরের ১৪১/১ পশ্চিম ব্রাহ্মন্দীতে স্থায়ীভাবে বসবাসরত তার পিতা খন্দকার নাসির উদ্দিন আহমেদ এবং মাতা মিনারা বেগম এর প্রবল আগ্রহে সংগীত জগতে এগিয়ে চলছে হিমেল।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও