নরসিংদীতে ঢিলেঢালা লকডাউন, নেই পুলিশী তৎপরতা
০৬ এপ্রিল ২০২১, ০৮:০১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দ্বিতীয় দিনেও (মঙ্গলবার) ঢিলেঢালাভাব ছিল লকডাউন। ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করেছে অবাধে, দুপুরের পর থেকে মহাসড়কে বন্ধ হয় গণপরিবহন চলাচল। এদিকে ১১ দফা নির্দেশনা মানাতে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকলেও তেমন তৎপরতা দেখা যায়নি জেলা পুলিশের।
সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহি বাসসহ অন্যান্য গণপরিবহন চলাচল করতে দেখা গেছে, দুপুরের পর থেকে মহাসড়কে বন্ধ হয় গণপরিবহন চলাচল। শহরের রাস্তাঘাটে গাদাগাদি করে মাস্কবিহীন চলাচল করে লোকজন, চলাচল করেছে ছোট ছোট গণপরিবহনও। হোটেল রেস্তোরাগুলোতেও বসে খাবার খেতে দেখা গেছে অনেককে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারনা চালানো হলেও সর্বত্রই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। শহরের বিপনী বিতান ছাড়া প্রায় সবকিছুই রয়েছে খোলা।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া জানান, লকডাউনে সরকারের নির্দেশনা মানাতে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে সকাল থেকে নরসিংদী পৌর এলাকা ও মাধবদী শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়েছে। নিজ থেকে মানুষজন সচেতন না হলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে। এজন্য সকলকে সচেতন হয়ে সরকারের নির্দেশনা মানার অনুরোধ জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার