হাজার কোটি রুপি নিয়ে ঋণগ্রস্ত ভাইয়ের পাশে মুকেশ !
৩১ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
ছোট ভাইয়ের সঙ্গে বিরোধ। তা হোক, ভাইটি যে ঋণের দায়ে ডুবতে বসেছে। এ সময় অভিমান করে হাত গুটিয়ে বসে থাকা কি বড় ভাইয়ের সাজে? মোটেও না। থাক যত ঋণের বোঝা, ভাইকে বাঁচাবেন তিনি। তাই টাকার পাহাড় নিয়ে ভাইয়ের পাশে হাজির। তা অঙ্কটা কত? ২৩ হাজার কোটি রুপি!
দেনা-জর্জরিত অনিল আম্বানিকে সহযোগিতা করতে বড় ভাইয়ের এই অনন্য দৃষ্টান্ত রাখলেন ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তিনি অনিলের টেলিকম ব্যবসা রিলায়েন্স কমিউনিকেশন (আরকম) কিনে নিচ্ছেন। এই কিনে নেওয়ার মাধ্যমে দেউলিয়ার খাতায় নাম লেখাতে যাওয়া ওই প্রতিষ্ঠানকে রক্ষা করছেন তিনি।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা বলা, অনিল আম্বানির টেলিকম ব্যবসা আরকম ঋণের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। যেকোনো সময় তিনি দেউলিয়া হয়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে ভাইকে এই বিপর্যয় থেকে রক্ষা করতে ও ঋণগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানটি কিনতে ২৩ হাজার কোটি রুপি দিয়ে চুক্তি করার ঘোষণা দিয়েছেন মুকেশ আম্বানি।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার বাবা ধীরুভাই আম্বানির জন্মদিনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুকেশ। অনিল আম্বানির প্রায় ৪৫ হাজার কোটি রুপি ঋণ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুযায়ী শিগগির অনিল আম্বানি তাঁর রিলায়েন্স কমিউনিকেশন বড় ভাই মুকেশ আম্বানির টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিও ইনফোকমের হাতে তুলে দেবেন। এরপরই অনিলের ওই সম্পদের মালিক হবেন মুকেশ। মুম্বাই স্টক এক্সচেঞ্জকেও এ বিষয়ে চিঠি দিয়ে বিস্তারিত জানানো হয়েছে।
রিলায়েন্স জিও ইনফোকম জানিয়েছে, এই চুক্তি কার্যকর হলে জিওর পরিধি আরও অনেকগুণ বেড়ে যাবে।
২০০৫ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে বেরিয়ে যান অনিল। ভাগ হয়ে যান দুই ভাই। তেল ও গ্যাসের ব্যবসার দায়িত্ব নেন মুকেশ আর টেলিকম ব্যবসা নেন অনিল। ২০১৬ সালে জিও প্রকল্প চালু করে নতুন করে টেলিকম ব্যবসা শুরু করেন মুকেশ। এর ধাক্কায় ভাই অনিলসহ অন্য সব টেলিকম ব্যবসায় ধস নামে।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও