দুস্থদের মাঝে নরসিংদী পুলিশ নারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ
১৩ জানুয়ারি ২০১৯, ০৭:৪৩ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
পুলিশ নারী কল্যাণ সমিতি নরসিংদী শাখার উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) বিকেলে নরসিংদী শহরের বানিয়াছল ঈদগাহ মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম, পিপিএম)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নরসিংদী শাখার সভানেত্রী মিসেস সাদিয়া মিরাজ। সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুনাক নরসিংদীর সহ-সভানেত্রী মিসেস নুসরাত রহমান, দিলরুবা শবনম, সদস্য খাদিজা ইসলাম।
এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ দুস্থদের মাঝে কম্বল বিতরণ করায় পুনাক নরসিংদী শাখার সকলকে ধন্যবাদ জানান। মানুষের কল্যাণে পুলিশ নারী কল্যাণ সমিতি ভবিষ্যতে আরও প্রশংসামূলক কাজ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি কম্বল নিতে আসা ব্যক্তিদের মাদকের ব্যবসার জড়িত না হওয়ার আহবান জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হাসান, মোহাম্মদ শফিউর রহমান, শাহরিয়ার আলম, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ