পাঁচদোনায় ৫ শত ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
০৯ জানুয়ারি ২০১৯, ০৬:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পাঁচদোনা থেকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ হানিফ মিয়া (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত হানিফ ফরিদপুরের মধুখালির গয়েশপুরের আক্তার হোসেনের ছেলে।
মঙ্গলবার (০৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার পাঁচদোনা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আব্দুল গাফ্ফার।
জেলা গোয়েন্দা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচদোনা মোড়ে হানিফ নামের একজনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবা ট্যাবলেট সে নরসিংদীতে বিক্রি করার জন্য ঢাকা থেকে নিয়ে এসেছিল।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুল গাফ্ফার বলেন, গ্রেপ্তারকৃত হানিফ ঢাকার রামপুরায় থাকে। সে প্রায়ই ইয়াবা বিক্রি করতে নরসিংদীসহ বিভিন্ন জেলায় যায়। এরই ধারাবাহিকতায় সে নরসিংদীতে মাদক বিক্রি করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। হানিফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা