সংস্কারের কথা বলে ক্ষমতা ধরে রাখা জনগণ হয়ত সন্দেহের চোখে দেখছে: খায়রুল কবির খোকন
৩০ অক্টোবর ২০২৪, ০৯:০৮ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়ত সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া এ সরকারের প্রধান কাজ।
তিনি বুধবার (৩০ অক্টোবর) বিকালে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া, মামলা প্রত্যাহার করা, খুনীদের বিচার করা এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এ দাবি সবার উল্লেখযোগ্য। এখনও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে।
তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত অপসারণ অপসারণ করা না হবে, ততক্ষণ দেশে সংস্কারও হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না। শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না, কিন্তু ঠিকই তিনি পালিয়ে গেছেন। তার দোসররা এখনও আছেন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের বিষদাঁত আমরা ভেঙ্গে দেব।
শীলমান্দি ইউনিয়ন বিএনপির হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধূরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী সরকারি কলেজ এর সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভুঁইয়া, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ