নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত
০১ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে মুমিত হাসান তনু (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলা চিনিশপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুমিত হাসান তনু কুমিল্লা জেলার দেবিদ্দার উপজেলার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে। তিনি নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা শেষ হলেও কলেজের নিয়মিত উপস্থিতিতে অংশ নিতে প্রতিদিনের ন্যায় কলেজে যাচ্ছিলেন তিনি।
তার সহপাঠী ও এলাকাবাশী জানায়, চিনিশপুরের একটি বাড়িতে ভাড়ায় থেকে কলেজে পড়াশোনা করতেন তনু। প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৯টার দিকে দুই বন্ধু মিলে কলেজে রওনা হয়। পধিমধ্যে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী সূবর্ণা এক্সপ্রেসের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) কার্তিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা