নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুইজন আটক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল- ই খুদা। এর আগে শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- গাজীপুরের টঙ্গি থানার এরশাদ নগর এলাকার মো: হোসেন মিয়ার ছেলে মো: রাজু মিয়া (২৫) ও কাপসিয়া থানার মীরার টেক এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল- ই খুদা জানান, জেলায় চলমান অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক নারীসহ দুইজনকে আটক ও তাদের দখল হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছে বলে পুলিশী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা