নরসিংদীতে স্পিডবোট ঘাটের ইজারা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৩
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে স্পিডবোট ঘাটের ইজারা ও দখলকে কেন্দ্র করে স্থানীয় মতিন গ্রুপ ও সাবেক পৌর কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজিদ (১৬)নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের কাউরিয়াপাড়া মহল্লার বাউলপাড়া নতুন লঞ্চঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সাজিদ কাউরিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। গুরুতর আহতরা হলো কাউরিয়াপাড়া এলাকার আমির হোসেন, ওবায়দুল ও তালহা।
এলাকাবাসী জানান, শুক্রবার দুপুর ১টার দিকে কাউরিয়া পাড়া মহল্লার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে লঞ্চঘাটে স্পিডবোট ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই জেরে এক পর্যায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সাজিদ নামে এক কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যান্য আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, সাজিদ নামের একজন মারা গেছে। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা