স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না: মনজুর এলাহী
৩১ জুলাই ২০২৩, ০৭:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে বর্তমান অবৈধ সরকারের মাথা নষ্ট হয়েছে। তাই গত ২৯ জুলাই বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশ ও আওয়ামী লীগ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। যতই হামলা মামলা গ্রেপ্তার চালানো হউক না কেন স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
গত ২৯ জুলাই বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে হামলার প্রতিবাদে আয়োজিত সভায় বক্তব্যে মনজুর এলাহী এসব মন্তব্য করেন। সোমবার বিকালে শহরের ঘোড়াদিয়া তিতাস রোডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, দ্বীন মোহাম্মদ দীপু, আমিনুল হক বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে হামলা, মামলা ও গ্রেপ্তারের নিন্দা জানান এবং সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে, অতীতে সকল স্বৈরাচারের বিদায় হয়েছে, শেখ হাসিনা সরকারেরও বিদায় হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা