নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার
১৯ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
কাউছার এ মাহমুদ:
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।
এর আগে বুধবার ভোর ৪ টায় নরসিংদী পৌর এলাকার ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবি পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা দেবিদ্বার থানার আসানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ আব্দুল আওয়াল (৪২), খুলনার পাইকগাছা থানার হরিডালি গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে মোঃ আবিদ হাসান নাহিদ (২১), পাবনার ঈশ্বরদী থানার ফতেহ মোহাম্মদপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোঃ ইমরান (৩০), ব্রাক্ষণবাড়িয়া নাসিরনগর থানার মসছলেন্দপুর গ্রামের শামসু মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৬) ও আফজাল আহমেদ জনি (১৯)।
অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন জানান, শহরের ভেলানগর এলাকার সততা জেনারেল হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর মাইক্রোবাসে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাড়ীসহ আটক করা হয়। এসময় তাদের গাড়ী তল্লাশি করে ৩টি চাপাতি, ২টি চাকু জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির মামলা শেষে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুজনের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা