নরসিংদীতে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার, জেলা বিএনপির নিন্দা
২৪ মে ২০২৩, ০৯:৪৬ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১২:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এসব আসামীদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কবির কামাল ও খবিরুল ইসলাম বাবুল, সদস্য আ.ফ.ম মোস্তাকিম পান্না, নরসিংদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কবির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, যুবদলের পৌরসভা শাখার ৬ নং ওয়ার্ড সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুলু, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আদিল, সদর উপজেলার যুবদল নেতা মো: মুরাদ এবং শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাদেক।
জেলা বিএনপির দাবী আগামী ২৭ মে নরসিংদীতে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচী বানচাল করতে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়া প্রস্তুতি সভা থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও আহবায়ক মঞ্জুর এলাহী বুধবার বিকালে এক যৌথ বিবৃতির মাধ্যমে নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে নি:শর্ত মুক্তি দাবি করেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল হক বাচ্চু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, "১০ দফা দাবী বাস্তবায়নের দাবিতে আগামী ২৭ মে বিএনপির কেন্দ্রঘোষিত নরসিংদীর জনসভাকে বাধাগ্রস্ত করার জন্য প্রশাসন যন্ত্র ব্যবহার করে সরকারের নিশ্চিত পতন ঠেকানোর জন্য বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন করা হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের মনে ভয়ভীতি সৃষ্টি করতে কোনো ওয়ারেন্ট ছাড়া মিথ্যা মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাচ্ছে। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে যা কোনো গণতান্ত্রিক দেশে কাম্য নয়।"
তিনি আরও বলেন, "আমরা নেতাকর্মীদের গ্রেপ্তার করে হয়রানির নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি দাবি করছি। অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।"
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া বলেন, " বিভিন্ন মামলা ও অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমরা তাদের অপরাধী হিসেবে জানি, এর বাইরে কোন পরিচয় জানা নেই।"
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ