নরসিংদীতে সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকদের নিয়ে সেমিনার ও মতবিনিময়
২৩ মে ২০২৩, ০৩:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী সার্কিট হাউসের হলরুমে জেলা প্রশাসনের সহায়তায় সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় সাংবাদিকতার নীতি, সামাজিক দায়বদ্ধতা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং পরবর্তী প্রতিপালন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। সেমিনার ও মতবিনিময় সভায় সাংবাদিকতার নীতি ও নৈতিকতা বিষয়ক আলোচনা করেন প্রেস কাউন্সিল সদস্য এম জি কিবরিয়া চৌধুরি।
সেমিনারে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে কর্মরত জেলার অর্ধশত সাংবাদিক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ, জেলা তথ্য কর্মকর্তা শামীমা নাসরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা