নরসিংদীতে ই-কমার্সে ক্যারিয়ার গড়তে কর্মশালা
১৫ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম
রাকিবুল ইসলাম:
ই-কমার্সে ক্যারিয়ার গড়তে তরুণদের উদ্বুদ্ধ করতে নরসিংদী সরকারি কলেজে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে কলেজটির মিলনায়তনে 'ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন ই-কমার্স' শীর্ষক এই কর্মশালা হয়। কর্মশালার আয়োজন করে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) নামের একটি সংগঠন।
কর্মশালায় তরুণেরা ই-কমার্সের মাধ্যমে কিভাবে তাদের ক্যারিয়ার তৈরি করতে পারেন এবং জেলার সম্ভাব্য জিআই পণ্যগুলোর প্রচার ও প্রসারে ভূমিকা রাখতে পারেন, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় তরুণ প্রজন্মের প্রতি ই-কমার্সে দক্ষ হয়ে ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার আহবান জানানো হয়।
সংগঠনটির সভাপতি কাকলী তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ মোশতাক আহমেদ ভূঁইয়া। এ সময় বক্তব্য দেন কলেজটির উপাধ্যক্ষ মো. সিরাজ উদ্দীন ভূঞা ও সুপ্রীম কোর্টের আইনজীবী জাকির হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা