নরসিংদীতে নদীতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু
০৪ জুন ২০২২, ০৯:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে মেঘনা নদীতে ডুবে ৫ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের মেঘনার শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম তাহমিনা আক্তার (৫)। সে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের ইদন মিয়ার মেয়ে।
নিহত শিশুর স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে ওই শিশু তার মা ময়না বেগমের সাথে নানার বাড়ি কাজিরকান্দিতে বেরাতে আসে। মায়ের চোখ ফাঁকি দিয়ে খেয়াঘাট এলাকায় মেঘনার শাখা নদীতে গোসল করতে যায় সে। গোসল ও পানিতে খেলা করার একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরই ওই ঘাটের মাঝি হোসেন মিয়া শিশুটিকে পানিতে ভাসতে দেখেন।
স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্পীডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নং ওয়ার্ডের স্থানীয় সদস্য কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাকপ্রতিবন্ধী এতটুকু একটি শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা