নরসিংদীতে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
০৪ জুন ২০২২, ০৩:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে শনিবার সকালে এ কর্মসূচী করা হয়।
জেলা আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ শেষে বৃষ্টিতে ভিজে কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সাবেক মেয়র ও নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে এ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা সরকার সুমী, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি, ছাত্রদলের নরসিংদীতে ঠাই হবে না বলে হুশিয়ারী দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা