নরসিংদীতে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা
১৩ মে ২০২২, ০৩:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলাধীন বড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম।
সহকারী কমিশনার মো: আমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপরে সদর উপজেলার পৌর শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় চাল, ডাল, ছোলাসহ ১৭টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার লক্ষ্য করা যায়নি। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০ এর কতিপয় ধারায় আইন লঙ্ঘন। এই দায়ে ৫ জন ব্যবসায়ীকে বিভিন্ন পরিমানে মোট ১৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
অভিযানে নরসিংদী সদর মডেল থানার পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করেন। সরকারি আইন ও নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা