আগুনে পুড়লো কৃষক ও রিকশা চালকের দুই ঘর
১২ মে ২০২২, ০৫:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আগুনে পুড়ে গেছে দুই বসতঘর ও যাবতীয় আসবাবপত্র। বৃহস্পতিবার (১২ মে) ভোরে সদর উপজেলার ধামের বাউলা এলাকায় এক দরিদ্র কৃষক ও রিকশাচালকের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ধামের বাউলা এলাকার রহমত উল্লাহ এবং রিকশাচালক আনাউল্লাহ । তাদের বসত ঘর দুটি পাশাপাশি ছিলো।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে কৃষক রহমত উল্লার রান্নাঘরের পাশে আগুন দেখতে পায় তারা। মুহুর্তেই সেই আগুন পুরো বসত ঘরে ছাড়ানোর পাশাপাশি পাশে থাকা রিকশাচালক আনাউল্লার ঘরেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘটনাস্থলে এসে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মো. রাজিব মিয়া নামে এক প্রতিবেশি জানান, ৩০ মিনিটেই দুজনের বসতঘরের ভেতরের ফ্রিজ, চৌকি, তোষক, হাড়ি- পাতিল এবং কৃষক রহমত উল্লাহর ছেলেকে বিদেশ পাঠানোর জন্য রাখা নগদ ৭০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে দুটি দরিদ্র পরিবারকে পথে বসার উপক্রম হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তৌহিদুল ইসলাম জানান, রান্না করার সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা