নরসিংদীতে ৯৯৯ এ ফোন করে এক কুকুরের প্রাণ বাঁচালো তিন শিক্ষার্থী
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
রাকিবুল ইসলাম:
নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় আহত এক কুকুরকে ৯৯৯ এ ফোন করে বাঁচালো তিন শিক্ষার্থী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে হাটছিলেন নরসিংদী সরকারি কলেজে অনার্স পড়ুয়া তিন শিক্ষার্থী মোস্তাফিজ, রফিকুল ইসলাম ও ফাহিম মোনায়েম। এসময় তারা লক্ষ্য করে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস দ্রুতবেগে এগিয়ে আসছে। অন্যদিকে একই সময় একটি কুকুর এক নং প্লাটফর্ম থেকে দুই নং প্লাটফর্মে আসার জন্য রেল লাইন পার হচ্ছিল। পুরোপুরি পার হতে না পারায় ট্রেনের ধাক্কায় পাশের প্লাটফর্মে ছিটকে পড়ে কাতরাতে থাকে কুকুরটি। এসময় তিন শিক্ষার্থী জরুরি সেবার জন্য ৯৯৯ এ ফোন করেন। পরে সেখান থেকে জরুরি স্বাস্থ্য সেবার নম্বর ৩৩৩ নাম্বারে যোগাযোগ করিয়ে দেয়া হয় । এর এক ঘন্টার মধ্যেই জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠ সহকারী শাহিন আলম ঘটনাস্থলে আসেন। এসময় আহত কুকুরটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়।
তিন শিক্ষার্থী জানান, প্লাটফর্মে হাটার সময় কুকুরটিকে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়তে দেখি। প্রথমে ভেবেছিলাম কুকুরটি হয়ত আর বেঁচে নেই। কিন্তু এগিয়ে গিয়ে দেখি কুকুরটি তখনও কাতরাচ্ছিল। পরে আমরা ৯৯৯ এ কল দিলে তারা কুকুরটির প্রাণ বাঁচানোর উদ্যোগ নেয়। শেষ পর্যন্ত কুকুরটি বেঁচে যাওয়ায় আমাদের ভাল লেগেছে।
নরসিংদী জেলা ভেটেনারি হাসপাতালের মাঠ সহকারী (এফ এ) শাহিন আলম জানান, ট্রেনের ধাক্কায় কুকুরটির মাথায় আঘাত লেগেছিল। ঘটনাস্থলে গিয়ে কুকুরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করছি কুকুরটি একদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার