নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
০৭ জানুয়ারি ২০২১, ০৬:৪৮ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের বীরপুর এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজিত চন্দ্র সূত্রধর (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বীরপুর মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ওই কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করে। নিহত অজিত চন্দ্র সূত্রধর নরসিংদীর হাজীপুর ইউনিয়নের শ্মশানঘাট এলাকার জ্ঞানেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও নিহতের স্বজনরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী শহরের বীরপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন অজিত চন্দ্র সূত্রধর। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রেললাইনে কাটা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোঃ শাহ আলম জানান, নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ