মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
১২ আগস্ট ২০২০, ০৭:৪৫ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নদে ডুবে নিহত ওই স্কুল শিক্ষার্থীর নাম অন্তর মিয়া (১৪)। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর পূর্বপাড়া গ্রামের ইরাক প্রবাসী বাদশা মিয়ার ছেলে ও স্থানীয় শাহাবুদ্দীন মেমরিয়াল একাডেমির ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে ছোট ভাইসহ ৩/৪ জন বন্ধুর সঙ্গে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নামে অন্তর মিয়া। ওই সময় তারা সবাই সাঁতারের মাধ্যমে নদের অপর পার গাজীপুরের কাপাসিয়ার সন্মানিয়া প্রান্তে যাওয়া-আসা করছিল। তবে এক ফাঁকে তীব্র স্রোতের কারণে নদের পানিতে তলিয়ে যায় অন্তর। অপর পার থেকে ফেরত আসার পর অন্তরকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টার দিকে নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম জানান, নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি। বর্তমানে নতুন পানি বেড়ে যাওয়ায় নদটি এখন ৪০০/৫০০ ফিট হয়ে গেছে। এই সময় নদে গোসলের ক্ষেত্রে আমাদের সবার আরও সচেতন হতে হবে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ওই শিক্ষার্থী তাঁর বন্ধুদের সঙ্গে সাঁতরে নদ পার হতে গিয়ে পানিতে তলিয়ে মারা যান। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
এর আগে গত সোমবার মনোহরদীর চরমান্দালিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজের ২১ ঘণ্টা পর এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সোহেল রানা (২১) নামের ওই যুবক উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে এবং রাজধানীর ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা