মনোহরদীতে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধন
২৮ মে ২০২০, ০৪:৫৪ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪২ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে একটি পুকুরে বিষ ঢেলে এক লাখ কৈ মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ওই পুকুর মালিকের। বৃহস্পতিবার (২৮ মে) সকালে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। উপজেলার দক্ষিণ কাচিকাটা গ্রামের মাছ চাষি শরীফ মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শরীফ মিয়া ওই গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।
জানা গেছে, চারমাস আগে বাড়ীর পাশে দেড়বিঘা জমি লিজ নিয়ে একটি পুকুর খনন করেন শরীফ। সেখানে একলাখ কৈ মাছ ছেড়ে চাষ শুরু করেন। দুই সপ্তাহ পরেই মাছগুলো বিক্রির উপযুক্ত হতো। বুধবার দিবাগত রাত ১২টার পর কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে বৃহস্পতিবার সকালে সব মাছ মরে ভেসে উঠে। মরা মাছের দুর্গন্ধে বিনষ্ট হয়েছে পুকুরের সমস্ত পানি ও আশেপাশের পরিবেশ।
পুকুরের মালিক শরীফ মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে মাছের খাবার দিতে পুকুরে গিয়ে দেখি অসংখ্য মাছ মরে ভেসে রয়েছে। মাছগুলো যে বিষ প্রয়োগ করে মারা হয়েছে তার আলামত পুকুরে পাড়ে পেয়েছি। মাত্র ১৫দিন পর পুকুরের মাছগুলো বিক্রি করার কথা ছিল। তখন লাভসহ সব খরচ চলে আসতো। সম্ভবত পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দূর্বৃত্তরা আমার এ ক্ষতি করেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা