মনোহরদীতে ৫০ পরিবারে রমজান মাসের খাদ্যসামগ্রী দিল শুভ সংঘ
২৬ এপ্রিল ২০২০, ০৫:৪৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অতিদরিদ্র ও অসচ্ছল পরিবারে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী দিয়েছে শুভ সংঘের বন্ধুরা। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার অর্জুনচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শুভ সংঘের বন্ধু শিকদার আমিনুল হক টিটুর অর্থায়নে এবং মনোহরদী উপজেলা শাখা শুভ সংঘের ব্যবস্থাপনায় এসব খাদ্যসামগ্রী দেয়া হয়। কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ৫০ পরিবারে বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন, সাবান, মুড়ি, ছোলা এবং খেজুর।
মনোহরদী উপজেলা নিবাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু এসব খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় সদস্য এসএম তৌহিদ, কালের কন্ঠ’র মনোহরদী প্রতিনিধি মুহা. ইসমাইল হোসাইন খান, শুভ সংঘের মনোহরদী শাখার সভাপতি মো. হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, প্রচার সম্পাদক তারেক হোসেন তালাশ, সদস্য মো. আজাদ, মো. শাহজাদা, মো. ইজাজ, মো. রাশেদ, ফরিদ আহমেদ প্রমুখ।
বিশ্বে চলমান করোনা সঙ্কটে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্যের লোকজন। সেখানে প্রবাসীরা করোনার প্রভাবে অবরুদ্ধ জীবন পাড় করছেন। এই অবস্থায় আমিনুল হক টিটু স্বদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা