মনোহরদীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
০৭ এপ্রিল ২০২০, ০৯:৫০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রতিরোধে সরকারী ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অমান্য করায় নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়টি মামলায় ১২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (০৭ এপ্রিল) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী বিচারক মো. পারভেজ মল্লিক এবং মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সামাজিক দূরত্ব না মানা, দোকান খোলা রাখা সরকারী আদেশ অমান্য এবং সংক্রামক আইনে ভ্রাম্যমান আদালতে এই অর্থদণ্ড দেওয়া হয়। এসময় সাথে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিক সাহা এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট তৌফিক হাসান।
অভিযানে জনসমাগম ছত্রভঙ্গ করে মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করা হয়। তাছাড়া ১০টাকা কেজি দরে ওএমএস’ এর চাল বিক্রি কার্যক্রমও তদারকি করা হয়েছে।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ইকবাল হাসান জানান, ‘ভ্রাম্যমান আদালতে ১২ হাজার ৯০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সুস্থ থাকতে হলে অপরিহার্য প্রয়োজন ছাড়া নিজ নিজ ঘর থেকে না হওয়ার অনুরোধ জানান তিনি।’
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা