মনোহরদী-বেলাবতে শিল্পমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
০৬ এপ্রিল ২০২০, ০৩:৩০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ এএম
মনোহরদী প্রতিনিধি:
করোনা সংকটে বেকার হয়ে পড়া নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব উপজেলা) এলাকায় শ্রমজীবী ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শিল্পমন্ত্রীর পক্ষে তার পুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী এসব খাদ্যসামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও নগদ অর্থ বিতরণ করছেন। এ পর্যন্ত অসহায় ও হতদরিদ্র ৬ হাজার মানুষের এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও জেলা পরিষদের সাথে সমন্বয় করে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসব সামগ্রী মনোহরদী-বেলাব উপজেলার ঘরে ঘরে গিয়ে নিজ হাতে পৌঁছে দিচ্ছেন মন্ত্রীপুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। দিনে ও রাতের আঁধারে সস্বচ্ছাসেবকদের নিয়ে এসব সামগ্রী বিতরণ করে যাচ্ছেন তিনি।
মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে বাড়িবাড়ি গিয়ে ত্রাণ বিতরণ চলমান আছে। জনসমাগম ও দোকানপাট লক ডাউন থাকায় ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবির। তাই মধ্যবিত্ত বা নিন্ম মধ্যবিত্ত পরিবার কোন কষ্টে থাকলে আমাদের দেয়া মোবাইল নম্বরে নাম, ঠিকানা ও পেশা লিখে মেসেজ দিলেই আমরা যোগাযোগ করে সম্পূর্ণ গোপনীয়তার সাথে খাদ্যসামগ্রী পৌঁছে দেবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা