মনোহরদীতে সামাজিক দূরত্ব না মানায় জরিমানা
০৬ এপ্রিল ২০২০, ০২:৫৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
মনোহরদী প্রতিনিধি:
করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে সামাজিক দূরত্ব না মানায় ৫ টি মামলায় ১০ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) মনোহরদীতে জনসমাগম রোধ, হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিবর্গ সঠিকভাবে সরকারি আদেশ প্রতিপালন করছে কী না, দোকান বন্ধ রাখা এবং বাজারে জিনিষপত্রের দাম ঠিক রাখা হচ্ছে কী না নানাবিধ বিষয়ে তদারকি করা হয়।
এসময় সামাজিক দূরত্ব না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ টি মামলায় ১০ হাজার ৮ শত টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর অনুমতিক্রমে মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এর নেতৃত্বে মনোহরদী থানা পুলিশকে সাথে নিয়ে মনোহরদী, শুকুন্দী ও হাতিরদিয়াসহ জনসমাগম হয় এরকম বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়।
এসব এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিবর্গ সঠিকভাবে সরকারি আদেশ প্রতিপালন করছে কী না, ঘরের বাইরে অপ্রয়োজনে ঘুরাফেরা না করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, যেসব দোকান বন্ধ রাখার নির্দেশ আছে তারা তা মানছেন কী না, বাজারের দাম ঠিক রাখাসহ নানাবিধ বিষয়ে তদারকি করা হয় ও আইনানুগ দিকটি বাস্তবায়নের জন্য মনিটরিং করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান বলেন, সামাজিক দূরত্ব না মানায় ও সংক্রামক ব্যাধি বিস্তারে অবহেলাজনিত কারণে বাংলাদেশ দন্ডবিধি ২৬৯ ধারায় ৫ টি মামলায় মোট ১০ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, মাত্র ২ সপ্তাহ বাসায় থেকে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা বাসায় থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন, সরকার সবসময় আপনার পাশে আছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা