মনোহরদীতে কৃষি জমির মাটিকাটায় ৫০ হাজার টাকা জরিমানা
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া ভাই ভাই ফিলিং স্টেশন সংলগ্ন কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেয়া হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান পুলিশ নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় মাটিকাটার এক্সাভেটর (ভ্যাকু) জব্দ করেন। জব্দকৃত ভ্যাকু ছাড়িয়ে নিতে সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে সুপারিশ করতে আসলে চালক জনি মিয়া, ইয়ামিন এবং মতিউর রহমান নামে তিনজনকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিনমাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এসময় তারা নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করে নিজেদের মুক্ত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, ‘কৃষি জমির মাটির উপরিভাগ কেটে নেওয়া সম্পূর্ণ অন্যায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা