মনোহরদীতে মহিলা চোর চক্রের ৭ সদস্য আটক
২৬ জানুয়ারি ২০২০, ০৯:৩৭ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার মনোহরদীতে মহিলা চোর চক্রের ৭ সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বাঘিবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মুক্তা (৫০), রূপবতী (৩৫), আছমা (৪৫), সুলতানা (১৯), আছমা (২৯), আবুনী (২৯), তাছলিমা (৩০)। তারা সকলেই ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের বাসিন্দা।
জানা যায়, মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বাঘিবাড়ি হানাফিয়া মাদরাসায় গত শুক্রবার থেকে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল শুরু হয়। মাহফিলের প্রথম এবং দ্বিতীয় দিনে ওয়াজ শুনতে আসা ৩০-৪০ জন মহিলার স্বর্ণালংকার এবং টাকা-পয়সা খোয়া যায়। রবিবার বিকালে বাঘিবাড়ী এলাকায় অপরিচিত কয়েকজন মহিলার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা তাদেরকে আটক করে। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ওয়াজ মাহফিলে মহিলাদের স্বর্ণালংকার ও টাকা চুরির সাথে সম্পৃক্ত বলে স্বীকার করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আটককৃতরা প্রত্যেকেই পেশাদার চোর। তারা বিভিন্ন সময় হাসপাতাল, বাজার, বাসস্ট্যান্ড এবং জনগুরুত্বপূর্ণ স্থানে চুরি করে থাকে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা