মনোহরদী-বেলাব এলাকার উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে: শিল্পমন্ত্রী
১৪ জানুয়ারি ২০২০, ০৬:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে বেশি উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। সারা দেশের ন্যায় আমার নির্বাচনী এলাকা মনোহরদী-বেলাব এলাকার সকল উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মনোহরদী উপজেলায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৩ টি উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ মো. আবু জাকির সেকান্দার, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা প্রকৌশলী আব্দুস সাকের, বড়চাপা ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ এম. সুলতান উদ্দিন, চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির প্রমুখ।
মঙ্গলবার সকালে বড়চাপা-বিন্নাবাইদ ইউনিয়নে ১০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে বলদা গোদারাঘাট সংযোগ সেতু, কৃষ্ণপুরে ৫ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ফুলদী বাড়ী ঈদগাহ হতে বেরিবাঁধ সড়কে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ ছাড়া ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা