সন্ত্রাস-মাদক দমনে সরকার জোরালোভাবে কাজ করছে: শিল্পমন্ত্রী
২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ এএম
নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়ন করতে কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে মনোহরদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মাদক- উগ্রবাদ- সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, থান্দার খায়রুল হাসান, সিনিয়র এএসপি মেজবাহ উদ্দিন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মু. ফজলুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়। অনুষ্ঠান পরিচালনা করেন ইউআরসি ইন্সট্রাক্টর ইমরান হাসান ভূঁইয়া।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা