অপরাধ দমনে ভূমিকা রেখে জেলার শ্রেষ্ঠ অফিসার মীর সোহেল
০৬ আগস্ট ২০১৯, ০৮:২৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ এএম
নিজস্ব প্রতিবেদক :
ডাকাত, সন্ত্রাস ও মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় এবারও নরসিংদী জেলায় গত জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মনোহরদী থানার এসআই মীর সোহেল রানা।
জুলাই মাসে মনোহরদী থানাধীন উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধ দমনে বিশেষ ভূমিকা রেখে মাদক উদ্ধার করা সহ আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ ডাকাত মহসিন হোসেন ও রতন মিয়াকে গ্রেফতার করেন এসআই মীর সোহেল রানা। আটককৃত মহসিন হোসেন ও রতন মিয়ার নামে ২ টি সাজা পরোয়ানাসহ আন্তঃজেলায় বিভিন্ন ডাকাতির ১৪ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে নরসিংদী পুলিশ সুপার আয়োজিত জেলায় কর্মরত অফিসারদের গত জুলাই মাসে কর্মসম্পাদনের জন্য পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
এসময় মনোহরদী থানায় কর্মরত এসআই মীর সোহেল রানাকে অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে শুভেচ্ছা স্মারক প্রদান করেন নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা