যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদ মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: শিল্পমন্ত্রী
০৪ আগস্ট ২০১৯, ০৯:৪৮ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১১:০১ এএম
মনোহরদী প্রতিনিধি ॥
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নতুনদের কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে সরকার কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধেও আমাদের সর্বদা সজাগ থাকতে হবে এবং কঠোর হাতে দমন করতে হবে। জনগণ ও রাষ্ট্রের উন্নয়নে আমরা রাজনীতি করবো তা ছাড়া জনপ্রতিনিধিদের আর কোন রাজনীতি নেই।
তিনি গতকাল শনিবার (৩ আগস্ট) বিকেলে মনোহরদী সরকারী কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, সহকারী কমিশনার (ভূমি) আসসাদিক জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মো. রুহুল সগীর প্রমুখ।
মন্ত্রী এর আগে মনোহরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। মেলায় ১৫টি ষ্টল অংশ নেয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা