মনোহরদীতে সিএনজি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
১০ জুন ২০১৯, ০৩:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম
মনোহরদী প্রতিনিধি ॥
নরসিংদীর মনোহরদীতে শেখ শাহিন (২৭) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) সকালে উপজেলার দশদোনা এলাকার বিজিএল ইটভাটার পরিত্যক্ত একটি ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শেখ শাহিন একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের শেখ মিলনের ছেলে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় কয়েকজন নারী ইটভাটা ও তার আশপাশে লাকড়ি কুড়াতে আসেন। এক পর্যায়ে ইটভাটার শ্রমিকদের থাকার জন্য নির্মিত পরিত্যক্ত একটি ঘরে মরদেহ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন তারা। খবর পেয়ে ইটভাটার ব্যবস্থাপকসহ কর্তৃপক্ষ এগিয়ে এসে লাশ দেখতে পেয়ে মনোহরদী থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মনোহরদী থানার উপ পরিদর্শক মীর সোহেল রানা বলেন, খবর পেয়ে সঙ্গীয় পুলিশ নিয়ে দশদোনার বিজিএল ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের পাশে কয়েকটি ইয়াবা ট্যাবলেট ও নেশা জাতীয় সিরাপের বোতল পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হত্যার কোন আলামত পাওয়া যায়নি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে দুদিন আগেই সেখানে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি হত্যা না কী অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। নিহতের পরিবার থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা