মনোহরদী-বেলাবতে শিল্পাঞ্চল ও শিল্পপার্ক গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী
১৩ এপ্রিল ২০১৯, ০৭:৫৮ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প উদ্যেক্তাদের আহ্বান জানানো হয়েছে। সে অনুযায়ী নরসিংদীর মনোহরদী উপজেলায় একটি শিল্পাঞ্চল ও বেলাব উপজেলায় একটি শিল্প পার্ক করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মন্ত্রী জানান, যার প্রত্যেকটিতে প্রায় ৫০০ একর করে জমির প্রয়োজন হবে এবং ইতিমধ্যে নরসিংদীর জেলা প্রশাসককে জমি খুঁজতে বলো হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হেতেমদী এলাকায় সাগরদী বাইপাস সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী আরো বলেন, সড়ক ও নদী উভয় পথে নরসিংদীর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল। এখানে বিদ্যুৎ আছে, গ্যাস আছে। যে কোন ধরনের বড়, মাঝারি কিংবা ক্ষুদ্র শিল্প নির্মাণে এ জেলা উপযুক্ত স্থান। ইতিমধ্যে দেশের নাম করা অনেক প্রতিষ্ঠান শিল্প নির্মাণে এগিয়ে এসেছেন।
তিনি জানান, হেতেমদী থেকে সাগরদী বাইপাস সংযোগ সড়কটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাংখিত ছিল। এই সড়কটি নির্মাণ হলে এই এলাকায় সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। তাই সড়ক ও জনপথের তত্বাবধানে মোট ১১৬ কোটি টাকা ব্যয়ে এই সাত কিলোমিটার সড়কটি নির্মাণ করা হবে। এরমধ্যে জমি অধিগ্রহণ বাবদ ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি টাকা এবং সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৬৯ লাখ টাকা।
এ সড়কের জায়গা অধিগ্রহণকে কেন্দ্র করে রাতারাতি অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘যারা উদ্দেশ্যমূলকভাবে প্রতারণা করে রাতারাতি অবৈধ স্থাপনা নির্মাণ করেছে তাদের অনিয়ম প্রশাসন দেখবে। যারা সত্যিকারের ক্ষতিগ্রস্থ তারাই ক্ষতিপূরণ পাবেন। অন্যরা বাণিজ্য করার কোন সুযোগ নেই।’
এর আগে মন্ত্রী একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ প্রধান অতিথি হিসেবে অংশ নেন। পরে স্থানীয় এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ ও গণসংবর্ধনা, খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, রামপুর স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মনতলা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ