বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হলেন মনোহরদীর তৌহিদ সরকার
০৮ মার্চ ২০১৯, ১০:৫৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম
মনোহরদী প্রতিনিধি
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নরসিংদীর মনোহরদীতে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদ সরকার। আজ সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আগামী ২৪ মার্চ মনোহরদী উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, মনোহরদী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদ সরকার ও উপজেলা যুবলীগের সভাপতি এম এস ইকবাল আহমেদ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ত্রুটি থাকায় এম এস ইকবাল আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ফলে এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আর কোনো বৈধ প্রার্থী না থাকায় তৌহিদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও