মনোহরদীতে প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাবেক নৌবাহিনীর প্রধান
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৮ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মনোহরদীতে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেলো প্রতিবন্ধী সুবন মিয়া। সাবেক নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ তাকে ইজিবাইকটি দেন। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লেবুতলা ইউনিয়নের তাতারদী গ্রামে সুবনের হাতে চাবি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেঘনা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, লেবুতলা ইউপি চেয়ারম্যান মো.জাকির হোসেন আকন্দ, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান মাস্টার প্রমুখ।
জানা যায়, প্রতিবন্ধী সুবন মিয়ার পিতা রফিকুল ইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় ২ বছর আগে মারা যান। রফিকুল মারা যাওয়ার পূর্বে বড় মেয়েকে বিয়ে দিয়ে যান। পিতার মৃত্যুর পর সংসারের খরচ এবং ছোট এক ভাইয়ের লেখাপড়া নিয়ে ও দিশেহারা হয়ে পড়ে প্রতিবন্ধী সুবন মিয়া। ভিটেবাড়ী ছাড়া অন্য কোন জমি-জমাও রেখে যেতে পারেনি তাদের পিতা। এ অবস্থায় শারীরিক প্রতিবন্ধীতা নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়তে হয় সুবনকে। শুরু করে দিন মজুরের কাজ। প্রতিবন্ধী হওয়ায় থাকায় অন্যদের চেয়ে তার মজুরীও কম। প্রতিবন্ধী ছেলের পরিশ্রম দেখে তার মা শেফালী বেগমও নেমে পড়েন ঝিয়ের কাজে।
মা ছেলের পারিশ্রমিকে কোন রকম সংসারের খরচ মিটিয়ে ছোট ভাইয়ের লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে। সুবনের ছোট ভাই শোহান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে এ বছর পঞ্চম শ্রেণীতে পড়ে। কিছুদিন ধরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে সুবন। আগের মতো দিন মজুরের কাজও করতে পারছে না। মায়ের আয়ে কোন রকম চলছে অভাবের সংসার। কয়েকদিন আগে পার্শ্ববর্তী উপজেলা কাপাসিয়া থেকে শ্বশুর বাড়ীতে বেড়াতে আসেন জাহাঙ্গীর আলম। তিনি সুবনের পরিবারের কথা জানতে পেরে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদকে জানান। তিনি বিষয়টি জানার পর ব্যাটারী চালিত একটি ইজিবাইক কিনে প্রতিবন্ধী সুবনের বাড়ীতে এসে উপস্থিত হন। সাবেক নৌবাহিনী প্রধানের আগমনের বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিরা সুবনের বাড়ীতে চলে আসেন।
অটোরিকশা পাওয়ার পর প্রতিবন্ধী সুবনের মা শেফালী বেগম বলেন, ‘আমরা জহির উদ্দিন সাহেবকে কখনো দেখিনি। এমনকি তার নামও কোনদিন শুনিনি। আমাদের দুর্দশার কথা জানার পর তিনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা তার জন্য দোয়া করি।’
এ সময় নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ বলেন, ‘সুবনের পরিবারের বিষয়টি জানার পর নিজে একটি অটোরিকশা নিয়ে তার বাড়ীতে চলে আসছি। আমি সব সময় নিজের আয়ের একটি অংশ থেকে অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। ভবিষ্যতে তা অব্যাহত রাখতে চাই।’
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ