নরসিংদী-৪: নির্বাচনী প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগের নুরুল মজিদ হুমায়ুন
২২ ডিসেম্বর ২০১৮, ১২:২০ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম
মনোহরদী প্রতিনিধি
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনটি আওয়ামী লীগ প্রার্থীর প্রচার-প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম থাকলেও নীরব ভূমিকায় রয়েছে বিএনপি। প্রতীক বরাদ্দের পর থেকে শীতকে উপেক্ষা করে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন দিনরাত নির্বাচনী এলাকা নরসিংদী - ৪ মনোহরদী ও বেলাব উপজেলা চষে বেড়াচ্ছেন।
দলীয় কোন্দল দূর করতে অভিমানী নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নিজের কাছে টেনে নিচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি পায়ে হেঁটে, কখনো উঠান বৈঠক করে সাধারণ ভোটাদের চাওয়া-পাওয়ার কথা শুনছেন। আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দিনরাত খণ্ড খণ্ড মিছিলে মুখরিত রাখছে নির্বাচনী এলাকা। কর্মী-সমর্থকরা দিনরাত নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চাইছে। দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে বিভেদ সৃষ্টি হলেও প্রতীক বরাদ্দের পর থেকেই দুই উপজেলার নেতাকর্মীরা একাট্টা হয়ে নির্বাচনী মাঠে কাজ করছে। ফলে এ আসনটিতে আওয়ামী লীগের গণজোয়ারের সৃষ্টি হয়েছে। গ্রামগঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে সবখানে আলোচনায় এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী।
অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপি দলীয় প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে এখনো নির্বাচনী মাঠে দেখা যায়নি। এমনকি দলের কোনো নেতাকর্মীদেরও নির্বাচনী কর্মকাণ্ড চোখে পড়েনি। এ কারণে বিএনপি সমর্থকরা অনেকটা চুপচাপ রয়েছে। ফলে দলটি দৃশ্যত নির্বাচনী কর্মকাণ্ডে অনেকটাই পিছিয়ে রয়েছে।
নরসিংদী-৪ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। পরে গণফোরামের প্রার্থী সাবেক ছাত্রনেতা ছানাউল হক নীরু ও বিএনপির অন্য প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বর্তমানে এ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিএনপি প্রার্থী সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জাতীয় পার্টির মোহাম্মদ নেওয়াজ আলী ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মাওলানা মজিবর রহমান, কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির চন্দন, জাকের পার্টির ওয়াইজ উদ্দিন আকন্দ, ন্যাশনাল পিপলস পার্টির দেলোয়ার হোসেন খোকন ও স্বতন্ত্র মুহাম্মদ মিলন মিয়া।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও