মনোহরদীতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। গত রোববার সকাল থেকে বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের প্রেমিক হিমেল মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। হিমেল ওই গ্রামের পাসু মিয়ার ছেলে। ঘটনার পর প্রেমিক হিমেল বাড়ি থেকে পালিয়েছেন।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই তরুণী জানান, ৪ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। প্রেমের ফাঁদে ফেলে হিমেল মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ায়। গত শনিবার হিমেল তাকে জানায়, পরিবার থেকে তাকে অন্যত্র বিয়ের করানোর আলোচনা চলছে। তার এই কথার পর গত রোববার সকালে এই বাড়িতে আসার পর হিমেল পালিয়ে যায়। পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই তরুণী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান তরুণী।
তরুণীর বাবা জানান, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করে। প্রতিবেশী হিমেল মিয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। গত রোববার দুপুরে জানতে পারি হিমেলের বাড়িতে অবস্থান করছে আমার মেয়ে। পরে ওই বাড়িতে গিয়ে মেয়ের সঙ্গে কথা বলে তাদের সম্পর্কের কথা জানতে পারি। হিমেলকে জিজ্ঞেস করলে সে সম্পর্ক অস্বীকার করে। তাছাড়া আমাকে মারপিট করারও হুমকী দেয়। পরে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এদিকে পলাতক থাকায় এ নিয়ে হিমেলের মন্তব্য পাওয়া যায়নি। তবে হিমেলের বাবা পাসু মিয়া বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, 'ঘটনা জানতে পেরে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।'
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা