মনোহরদীতে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত
২২ জুন ২০২৩, ০৬:১৯ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কারের ধাক্কায় কাজল মিয়া নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ (বৃহস্পতিবার) ভোরে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া (৫০) উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত.মান্নানের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
নিহতের প্রতিবেশী মো.নয়ন মিয়া জানান, কাজল মিয়া চালাকচর বাজারের একজন কাপড়ের ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে আজ ভোরে বাবুর হাট থেকে কাপড় কেনার জন্য বাড়ি থেকে রওনা হয়ে চালাকচর বাসস্ট্যান্ডে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাজল মিয়াকে ধাক্কা মারে।
অন্যদিকে দুর্ঘটনা ঘটিয়ে প্রাইভেট কারের চালক দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় কাজল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন বলেন, স্থানীয়দের তথ্যমতে কাভার্ড ভ্যান না কী প্রাইভেটকারের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা