মনোহরদীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
২৫ মে ২০২৩, ০১:০৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে বোনের বাড়ীতে বেড়াতে এসে কাঁঠাল পাড়ার সময় গাছ থেকে পড়ে মো: আব্দুল্লাহ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বড়চাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান উদ্দীন।
এর আগে বুধবার (২৪ মে) বিকালে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বাঘবের গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ একই উপজেলার নয়ানগর গ্রামের মৃত করম আলীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বোনের বাড়িতে বেড়াতে আসা মো: আব্দুল্লাহ বিকেলে কাঁঠাল পাড়তে গাছে উঠেন। দুর্ঘটনাক্রমে সেখান থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত তিনি। আহতাবস্থায় তাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু ঘটে।
বড়চাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান উদ্দীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে জানাজা শেষে নিজ গ্রামে তাকে কবরস্থ করা হয়েছে। আবদুল্লাহ এক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরেন। নতুন করে আবার বিদেশে যেতে টাকাও জমা দিয়েছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা