মনোহরদীতে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
২৫ এপ্রিল ২০২৩, ০৭:১৫ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে অর্থের অভাবে পাকা ধান ঘরে তুলতে পারছিলেন না দরিদ্র কৃষক মোশাররফ হোসেন। পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের চন্দনবাড়ী মাঠে ৩০ শতাংশ জমির ধান পেকে হেলে পড়েছিল। জমির ধান পেকে গেলেও কেটে তোলার জন্য যে অর্থের প্রয়োজন তা ছিল না ওই কৃষকের।
বিষয়টি জানতে পারেন মনোহরদী পৌরসভা ছাত্রলীগের সভাপতি সজিব মাহমুদ। পরে ওই কৃষকের বাড়িতে গিয়ে যোগাযোগ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র রোদের মধ্যে চন্দনবাড়ী মাঠে ওই কৃষকের জমির ধান কাটতে নেমে পরেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মনোহরদী পৌরসভা ছাত্রলীগের সভাপতি সজিব মাহমুদ এবং সাধারণ সম্পাদক শেখ রায়হানের নেতৃত্বে এই কাজে অংশ নেন সহসভাপতি সনি বিশ্বাস, শাকিল মিয়া, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, সাংগঠনিক সম্পাদক খায়রুল মোল্লা ইনাম, প্রচার সম্পাদক খাদিমুল ইসলাম আদিল, দপ্তর সম্পাদক এমদাদুল হক সুজন, সদস্য আশিক, তাসনিম, রাহুল, রুদ্র, ইরফান, ফাহিম, দিদার, আদেল, রবিন, শিপন প্রমুখ।
পৌরসভা ছাত্রলীগের সভাপতি সজিব মাহমুদ বলেন, 'ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি কৃষক মোশাররফ অর্থাভাবে ধান কাটতে পারছেন না। তাই আমরা সবাই মিলে ধান কেটে দিয়েছি।'
কৃষক মোশাররফ হোসেন বলেন, ‘আমি গরিব মানুষ। টাকার জন্য ধান কাটা শ্রমিক নিতে পারছিলাম না। ছাত্রলীগের ছেলেরা আমার ধান কেটে দিয়ে গেছে। ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে আমি খুবই খুশি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা