মনোহরদীতে চুরি হওয়া ১৮ লাখ টাকার সিগারেটসহ ৫ চোর গ্রেপ্তার
২৬ এপ্রিল ২০২২, ০৩:৫৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে চুরি হওয়া প্রায় ১৮ লাখ টাকার সিগারেটসহ আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শনিবার (২৩ এপ্রিল) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ডিস্টিবিউটর জে.আর কর্পোরেশন লি. থেকে সিগারেট চুরির ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুরের হাইমচরের পশ্চিম রামকৃষ্ণ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে রতন (৩০), নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানার রূপসী কাজীপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে নূর ইসলাম (২৮), অহিদ মিয়ার ছেলে সিয়াম (১৯), সোনারগাঁও থানার সোনাপুর এলাকার হারুন মিয়ার ছেলে মো: মোফাজ্জল হোসেন (৪০) ও কাঁচপুর বাজার এলাকার হরিলাল সাহার ছেলে সুজন সাহা (৪২)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মনোহরদীতে ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ডিস্টিবিউটর জে.আর কর্পোরেশন লি. এর গোডাউন থেকে ৯টি তালা ভেঙ্গে প্রায় ১৮ লাখ টাকার সিগারেট চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। মামলার পর চুরিকৃত সিগারেট উদ্ধার ও জড়িত চোরচক্রকে গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখা। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরি হওয়া প্রায় ১৮ লাখ টাকার বিভিন্ন সিগারেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, দেশের বিভিন্ন জেলায় নিয়মিত চুরি করার আগে তারা স্পট রেকি করে কৌশলে বড় ধরনের চুরি সংঘটিত করে থাকে। রোজার মাসে সেহরির পর থেকে পাহারাদার ও অন্যান্য লোকজন না থাকার সুযোগে সকাল বেলা চুরির ঘটনা ঘটায় তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকার খিলগাঁও, কুমিল্লার লাকসাম, চাঁদপুরের হাইমচর থানাসহ বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা