মনোহরদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

২৪ এপ্রিল ২০২২, ০২:১৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম


মনোহরদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত পরিচয়ের (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাশে হেতেমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহিরুল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে স্থানীয় লোকজন হেতেমদী এলাকায় সড়কের পাশে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ভোরে গাড়ি চাপায় তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



এই বিভাগের আরও